মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে: জোহরান মামদানী

২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের নাটকীয় ৩-২ গোলের হার নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিতর্ক আরও উস্কে দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) পর এবার খোদ নিউইয়র্কের মেয়র দাবি করেছেন, ম্যাচটিতে মিশরকে ‘‘ডাকাতি’’ করে হারানো হয়েছে।

গত মঙ্গলবারের ওই ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের বেশ কিছু সিদ্ধান্ত এবং ভিএআরের ব্যবহার নিয়ে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করার পরদিনই এই মেয়রের কাছ থেকে এমন মন্তব্য এলো।ম্যাচটির সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি ঘটেছিল দ্বিতীয়ার্ধে। মিশরের মোস্তফা জিকো একটি দুর্দান্ত গোল করলেও, ভিএআর রিভিউতে দেখা যায় গোল হওয়ার ঠিক ২০ সেকেন্ড আগে একটি ফাউল হয়েছিল। এই অজুহাতে গোলটি বাতিল করে দেন রেফারি। পরবর্তীতে আর্জেন্টিনা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।বুধবার নিউইয়র্কে যানজট নিরসন ও দ্রুত বাস সেবা সংক্রান্ত একটি কর্মসূচির উদ্বোধনে বক্তব্য রাখছিলেন মেয়র জোহরান মামদানী। নিউইয়র্কবাসীদের সময় বাঁচানোর গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আচমকাই বিশ্বকাপের এই বিতর্কিত ম্যাচটির প্রসঙ্গ টেনে আনেন।

মেয়র বলেন, দ্রুত বাস সেবার কারণে বছরে একেকজন যাত্রীর অন্তত দুই দিনের সমপরিমাণ সময় বাঁচবে, যা তারা পরিবারকে দিতে পারবেন। এরপরই তিনি যোগ করেন:

‘‘এর মানে হলো, আপনি আপনার বন্ধুদের সাথে এই বিষয়ে একমত হওয়ার সময় পাবেন যে— গতকাল মিশরের সাথে অন্যায় করা হয়েছে, মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে। সর্বোপরি, এর অর্থ হলো নিউ ইয়র্কবাসীদের সেই মূল্যবান সময় ফিরিয়ে দেওয়া, যা তাদের কাছে পর্যাপ্ত নেই।’’

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার