ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা
রোববার (২৮ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সাধারণ সভা ও নির্বাচন-২০২৬’-এ দুই বছর মেয়াদি ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটির সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মো. কায়সার হামিদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি ড. এম. এ. হালিম পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর এবং দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ইউসিসি গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহমুদা আক্তার দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে শিক্ষকতা ও একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
