Posts

বিশেষ প্রতিবেদন

চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শি'শু

Image
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় রো'গীর সঙ্গে বাক'বি'ত'ণ্ডায় জড়িয়ে চিকিৎসাসেবা না দিয়ে ফি'রিয়ে দেওয়ার অভি'যোগ উঠেছে। এ ঘটনায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, রো'গীর স্বজন চিকিৎসককে উদ্দেশ করে বলছেন, ‘প্রথমে ঢুকেই আপনাকে সালাম দিলাম, এরপর ভাই বললাম। আপনি কোন গেজেটেড অফিসার যে আপনাকে ভাই বলা যাবে না?’ জবাবে চিকিৎসক বলেন, ‘আপনি চলে যান, আপনার সঙ্গে কোনো কথা বলব না।’

শিশু শিক্ষার্থীকে বলা’ৎকা’রের অভি’যোগে আ’টক মাদ্রাসা শিক্ষক

Image
পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিবারের দাবি, ওই শিক্ষক শিশুটিকে বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতি দেখানো হয়। তবে বাড়ি ফিরে শিশুটি অভিভাবকদের কাছে ঘটনাটি খুলে বললে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানায় সোপর্দ করেন। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহীম। তার দাবি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

Image
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।মামলাটি করেছেন এই সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। সংসদ সদস্য যাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন, ওবায়দুর রহমান তার মামা। ওবায়দুর রহমান অভিযোগ করেছেন, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তাঁর হাত রয়েছে বলে সন্দেহ করে তাঁকে মারধর করা হয়েছে। গত ২১ জুলাই ওবায়দুর রহমান এই মামলা করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (৭৪) ছাড়াও তার চার সহযোগীকে আসামি করা হয়েছে। তারা হলেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ (৪১), মোস্তাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। এ মামলায় আগেই আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত হবে

Image
এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে দিন গুনছেন ১৮ লাখ শিক্ষার্থী। তাদের ফল নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক ও প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরাও। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। উত্তরপত্র মূল্যায়ন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পুনঃযাচাই ও জিপিএ নির্ধারণসহ ফল তৈরির প্রায় সব কার্যক্রম শেষ হয়েছে। চলছে চূড়ান্ত যাচাই–বাছাই। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ২৮ জুলাইয়ের মধ্যে শতভাগ ফলাফল প্রস্তুত হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা আশা করছি, ২৭ অথবা ২৮ জুলাইয়ের মধ্যে রেজাল্ট শতভাগ প্রস্তুত হবে। এরপর বিষয়টি মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে। অর্থাৎ বোর্ডের প্রস্তুতি শেষ হলেও ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।’  গত বছরের মতো ‘যা লিখেছে, তাই নম্বর’ নীতিতেই খাতা মূল্যায়ন করা হয়েছে এবং উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের ‘গ্রেস মার্ক’ ও অতিরিক্ত নম্বর কিংবা সহানুভূতিশীল মূল্যায়নের সুযোগ রাখা হয়নি বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক মাধ্যমে ‘আপত্তিকর’ পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে নোটিস পাঠিয়ে বিতর্কিত ভিডিও, পোস্ট ও মন্তব্য দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ নিয়মিত সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ করছে এবং নতুন করে এমন কোনো কনটেন্ট শনাক্ত হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে তা অপসারণের জন্য নোটিস পাঠানো হচ্ছে।এদিকে, আন্দোলন শেষ হওয়ার পর সামাজিকমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে পুলিশের এই অভিযানে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপ্রত্র ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘ আন্দোলন শেষ হওয়ার এক দিন পর থেকে এ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর শনিবার ৩৭ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।সিজেপির দাবি, সরকার নিট পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জ...

২৫ দিনে ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, সবচেয়ে বেশি এনেছে ইসলামী ব্যাংক

Image
রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুলাই মাসের প্রথম ২৫ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক মাধ্যমে এসেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার এসেছে।

জুলাই গণহত্যা: চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Image
জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমন-পীড়নে সংশ্লিষ্টতায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেন বিএপির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান।অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএপির সভাপতি হাসিনুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের শীর্ষ পদে আসীন থেকে এসব দেখলেও তৎকালীন রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেননি। তিনি নীরব ভূমিকা পালন করেছেন।’ তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে তিনি ওই সময় পদত্যাগও করতে পারতেন, কিন্তু তা-ও করেননি। ফলে তিনি এই গণহত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। তাই ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

Image
দুই দিন ধরে সব ধরনের হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কাজে ব্যবহৃত ‘ইন্টারসেপ্টর ’ ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের মধ্যে মিসাইল ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে যাওয়া নিয়ে আলোচনা হয়। ওই আলোচনার পরই সপ্তাহের শেষ দিকে নির্ধারিত বড় ধরনের বিমান হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসে ওয়াশিংটন। এর আগে গত শুক্রবার(২৪ জুলাই) ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের ওপর বিমান হামলা আরও জোরদার করা হবে। তবে শীর্ষ সামরিক পরামর্শকদের সঙ্গে জরুরি বৈঠকের পর তিনি তার সেই অবস্থান পরিবর্তন করেন। পৃথক সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে বড় ধরনের আক্রমণ চালাতে পারে, তবে এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরি...

যা লিখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

Image
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক চিঠিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।কখনোই ‘ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন’ ছিল না। বরং দেশের শিক্ষার্থী, জাতীয় ঐক্য এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর কেন্দ্রীয় সরকার দ্রুত বিষয়টি আমলে নেয়। তদন্তভার সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়, পরীক্ষা বাতিল করা হয় এবং পুনঃপরীক্ষার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি আগামী বছর থেকে পরীক্ষাটি সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকার, বিভিন্ন রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে ২০ লাখেরও বেশি শিক্ষার্থীর জন্য পুনঃপরীক্ষা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ২১ জুন অনুষ্ঠিত ওই পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞ...

বেঁচে যাওয়া ১ কোটি ৭৩ লক্ষ টাকা সরকারি কোষাগারেফেরত দিলেন ইউএনও

Image
মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন প্রকল্পের কাজ শেষে ব্যয় না হওয়া ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

মানুষের আসল পরিচয় তার সততায়

Image
চট্টগ্রামের হালিশহর থেকে সন্দ্বীপের ঘাট মাঝিরহাটগামী লুসাই পরিবহন লিমিটেডের একটি বাসে দায়িত্ব পালন করছিলেন চালক বাদশাহ। সেই সময় যাত্রীদের ফেলে যাওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার তার হাতে আসে। এত মূল্যবান সম্পদ নিজের কাছে রেখে দেওয়ার সুযোগ থাকলেও তিনি এক মুহূর্তের জন্যও অসততার পথ বেছে নেননি। স্বর্ণালঙ্কারগুলো খুঁজে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত মালিককে শনাক্ত করে সবকিছু তার হাতে ফিরিয়ে দেন বাদশাহ। হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ ফিরে পেয়ে মালিক আনন্দ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাকে ১০০ টাকা পুরস্কার দেন। পুরস্কারের অঙ্ক ছোট হলেও বাদশাহর সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার এই দৃষ্টান্ত ইতোমধ্যেই যাত্রী ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। লুসাই পরিবহন লিমিটেড কর্তৃপক্ষও তার এই মানবিক ও সৎ আচরণের জন্য অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি শুধু সেবার মানে নয়, কর্মীদের চরিত্র, সততা ও মূল্যবোধেও নিহিত থাকে। বাদশাহ সেই মূল্যবোধেরই এক উজ্জ্বল উদাহরণ। সচেতন মহলের মতে, এমন ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—মানুষের আসল পরিচয় ...

দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র তাঁরই ছেলে

Image
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন পুলিশের একটি টহল দলের সদস্যরা। কিন্তু সেখানে অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে নির্মম মুহূর্ত। ট্রাকচাপায় নিহত স্কুলছাত্র আর কেউ নয়, টহল দলে থাকা এক পুলিশ সদস্যের ছেলে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তুহিন (১০) কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।কিশোরগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা তানিয়া নাজনীন বলেন, সকালে থানায় খবর আসে, জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তখন নিহত শিশুটির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে থানার একটি টহল দল ঘটনাস্থলে যায়। টহল দলে গাড়িচালক হিসেবে দায়িত্বে ছিলেন পুলিশ সদস্য শামসুল হক। ঘটনাস্থলে পৌঁছে টহল দলের সদস্যরা দেখতে পান, নিহত শিশুটি শামসুল হকের ছেলে তুহিন। এ দৃশ্য দেখে উপস্থিত পুলিশ সদস্যরাও শোকাহত হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নি...