আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

  

ক্যাপশন: তোফায়েল আহমেদ

ডেস্ক রিপোর্ট | ১ জুন ২০২৬

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ (৮২) মারা গেছেন।

সোমবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাঁর জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রনেতা হিসেবে ষাটের দশকে তুখোড় মেধাবী তোফায়েল আহমেদ ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। উনসত্তরের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে কেন্দ্রীয় চরিত্রে উঠে আসেন।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক ক্যারিয়ারে তিনি মোট নয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল রেকর্ড গড়েছেন। জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা তোফায়েল আহমেদ দীর্ঘ সময় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মতৎপরতা বাংলাদেশের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ