আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তকে সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্তের মাধ্যমে যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া কাম্য নয়।সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং এ বিষয়ে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

জামায়াত আমির বলেন, তদন্তে কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা জনগণের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার