নেতানিয়াহুর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ইসরাইলি রাজনীতিবিদরা

ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবাননের নির্দিষ্ট কিছু এলাকা ও লক্ষ্যবস্তু "মাটির সাথে মিশিয়ে দেওয়ার" প্রয়োজনীয়তা নিয়ে বার্তা দিয়েছেন। প্রায় একই ধরনের সুর শোনা গেছে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের গলাতেও।বিশ্লেষকদের মতে, এর মূল কারণ আসন্ন সাধারণ নির্বাচন। নেতানিয়াহু ইসরাইলের জনগণকে এমন কিছু লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তিনি বাস্তবে পূরণ করতে পারেননি। আর এই সুযোগটিকেই হাতছাড়া করতে চাচ্ছেন না অন্য রাজনীতিকরা। তাঁরা নেতানিয়াহুর এই যুদ্ধবিরতির সিদ্ধান্তকে একটি 'কৌশলগত ব্যর্থতা' হিসেবে জনগণের সামনে তুলে ধরছেন।

নেতানিয়াহুর বিরোধীরা, এমনকি তাঁর জোটের শরিকরাও এখন প্রচার করছেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। মার্কিন প্রশাসনের কাছেও তাঁর আগের মতো গ্রহণযোগ্যতা নেই। এই পরিস্থিতিকে পুঁজি করে আগামী অক্টোবরের নির্বাচনে ফায়দা তুলতে মরিয়া সব পক্ষ।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার