যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

ওমানের উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতে হয়েছেন। ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য জানান। একে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, নিখোঁজ তিন নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি জাহাজে ‘নির্ভুল হামলা’ চালানো হয়। তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল।পালাউ-পতাকাবাহী তেল ট্যাঙ্কারটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২৪ জন ভারতীয়, দুজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় ও একজন রুশ।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে, জাহাজটি থেকে ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হলেও তিনজন নাবিক নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে ডেকে পাঠানো হয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার