যুক্তরাষ্ট্রে স্থায়ী ভিসার আবেদন করতে অস্থায়ীদের ফিরতে হবে দেশে

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালায় বলা হয়েছে, অধিকাংশ বিদেশি নাগরিককে গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে। এর ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত লক্ষাধিক অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।শুক্রবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক স্মারকে জানায়, ‘বিশেষ পরিস্থিতি’ ছাড়া আর কাউকে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে গ্রিন কার্ড দেওয়া হবে না। অর্থাৎ, স্থায়ী বসবাসের আবেদনকারীদের এখন থেকে বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইউএসসিআইএস’র মুখপাত্র জ্যাক কাহলার এক বিবৃতিতে বলেন, এই নীতি অভিবাসন ব্যবস্থাকে আইনের উদ্দেশ্য অনুযায়ী পরিচালিত করতে সহায়তা করবে এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমাবে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার