ইসলামী ব্যাংকের ৮৪ কোটি টাকা খেলাপি ঋণ অনাদায়ে সাজা

দেশের বিতর্কিত শিল্প গ্রুপ এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা দিয়েছেন আদালত। ইসলামী ব্যাংকের প্রায় সাড়ে ৮৪ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় এই সাজা পরোয়ানা জারি করা হয়।

বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।তিনি আমার দেশকে বলেন, ইসলামী ব্যাংকের ৮৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় ব্যাংকটির করা এক মামলায় সাইফুল আলমসহ ১১ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে সাইফুল আলম প্রকাশ এস আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এস আলম, তার পরিবারের সদস্যসহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পত্তি জব্দের আদেশ এসেছে আদালত থেকে।আদালত সূত্র জানায়, ঋণ পরিশোধ না করায় চলতি বছরের ২০ জানুয়ারি মামলাটি করে ইসলামী ব্যাংক। বুধবার ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সাজা পরোয়ানার আবেদন করা হয়। আবেদনে বলা হয়, এই ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক ছিল না। এছাড়া ডিক্রি জারির পরও দায়িক বা বিবাদীদের মালিকানাধীন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি। এমনকি ঋণের টাকাও তারা পরিশোধ করেনি।

অর্থ ঋণ আদালত-১-এর বেঞ্চ সহকারী মো. এরশাদ বলেন, ‘ঋণের টাকা আদায়ে অন্য কোনো উপায় না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী দায়িকদের দেওয়ানি সাজার আবেদন জানায়।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ