জুলাইয়ের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা

অনেকে জুলাইকে ব্যর্থ বলতে চান, তাদের বলি। জুলাই হয়েছিল বলেই নৃশংসতায় নিহত শিশু রামিসার বাসায় গেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ভুয়া’ বলা সম্ভব হয়েছে মানুষের জন্য। বুকে হাত দিয়ে বলুন তো, এটা যদি ফ্যাসিস্ট রেজিমের কামালকে বলা হতো, তাহলে সেখানে রীতিমতো নরক নেমে আসত কি না? সেই রেজিমে রামিসা হত্যাকাণ্ড ঘটলে গণভবনে রামিসার পরিবারকে ডেকে নিয়ে কুম্ভীরাশ্রু প্রদর্শনের মহড়া চলত। হাতে ধরিয়ে দেওয়া হতো সাহায্যের নামে ব্যাংক চেক। তারপর নটে গাছটি মুড়াত। তাই তো? কিন্তু জুলাই পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী উল্টো রামিসার বাসায় গিয়েছেন। কোনো বাড়তি কিছু ছিল না, কুম্ভীরাশ্রু ছিল না চোখে, তবে প্রধানমন্ত্রীর কথায় ছিল বিচার নিশ্চিতের আশ্বাস এবং সেই আশ্বাসের মধ্যে কোনো ভণিতা ছিল না।হ্যাঁ, বলতে পারেন অনেক কিছুই হয়নি, হচ্ছে না। কিন্তু অনেক কিছুই তো হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন যেটা, আমরা কথা বলতে পারছি। মানুষ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম তো বলছেই, গণমাধ্যমেও বাদ যাচ্ছে না। এই কথা বলা, এই প্রতিবাদই হলো জবাবদিহির ক্ষেত্র তৈরি করা। এর ফলেই প্রতিনিয়ত সরকারকে মুখোমুখি হতে হচ্ছে মানুষের। সরকার অনেক ক্ষেত্রে জবাব না দিলেও, তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং তা সম্ভব হচ্ছে জুলাইয়ের জন্যই। জুলাই বিপ্লবের জন্য।এই প্রতিবাদকে কেউ কেউ মব বলছেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই মব হচ্ছে। এই মবের দুটো দৃশ্যমানতা রয়েছে। প্রথমত, মব জাস্টিসের কথা বলি। চট্টগ্রামের বাকলিয়ায় একটি শিশু ধর্ষণকে কেন্দ্র করে যা হলো, তা হলো মব জাস্টিসের চেষ্টা। কীভাবে বলি, আপনাদের কি সিরিয়াল রেপিস্ট রসু খাঁর কথা মনে আছে? যে ২১টা রেপ করার পর ধরা পড়েছিল। যার লক্ষ্য ছিল ১০১টা রেপ করা। তার কিন্তু বিচারে ফাঁসি হয়েছে এবং তাও ২০০৯ সালে। ১৭ বছরেও তার সেই ফাঁসির রায় কার্যকর হয়নি। অর্থাৎ অনেকটা জাস্টিস ডিলেইড মানে জাস্টিস ডিনায়েডের মতো ব্যাপার। আছিয়া থেকে রামিসা, মানুষের মনে গেঁথে গিয়েছে রেপ নামক নৃশংসতার কোনো বিচার হয় না। সেই না হওয়া বিচার থেকেই মানুষের তাৎক্ষণিক বিচার পাওয়ার চেষ্টাই হলো মব জাস্টিস। ব্রাইট স্কুলের ঘটনাও তাই। শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক নির্যাতন এবং প্রভাবের কারণে বিচার না হওয়াতেই ওই স্কুলে মব সৃষ্টি হয়েছে। এই মব জাস্টিস না পাওয়ার প্রতিক্রিয়া। না মবকে উৎসাহিত করছি না, মহিমান্বিতও নয়।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ