চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে
কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীতে চামড়ার বিক্রেতারা হতাশ। নামমাত্র দামে চামড়া কেনার অভিযোগ করেছেন বিক্রেতারা। শুক্রবার (২৯ মে) সকালে এসব অভিযোগ পাওয়া গেছে।
মাদ্রাসা, এতিমখানা ও মৌসুমি সংগ্রহকারীরা বলছেন, সরকারনির্ধারিত দামের সঙ্গে বাজারের দামের কোনো মিল নেই। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের বকেয়া ও নগদ অর্থ সংকটের কারণেই বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছেকোথাও রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে গরু ও ছাগলের চামড়া। ক্রেতা-বিক্রেতাদের দরদাম আর হাঁকডাকে পুরো এলাকা সরগরম থাকলেও বিক্রেতাদের মুখে ছিল হতাশার ছাপ।
পোস্তায় বড় গরুর চামড়া বিক্রি করতে আসা কয়েকজন গণমাধ্যমকে জানান, একটি ভালো মানের বড় চামড়ার দাম সর্বোচ্চ ৫০০ টাকা বলা হচ্ছে। কোথাও সামান্য কাটা বা ছিদ্র থাকলে দাম নেমে যাচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়। এক ধরনের সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করা হচ্ছে।
চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা শত শত গরুর চামড়া সংগ্রহ করছিলেন। সবারই আশা ছিল, রাত বাড়ার সঙ্গে সঙ্গে দাম উঠবে। কিন্তু সেই আশা শেষ পর্যন্ত ভেঙে যায়। কেউ চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে চলে যান। কেউ নামমাত্র দামে ছেড়ে দেন। কেউ আবার জোর করে আড়তে চামড়া ঢুকিয়ে দিয়ে ফিরে আসেন। চট্টগ্রামের চামড়ার বাজারে এবারও যেন ফিরে এল পুরোনো সংকট।