জঙ্গল সলিমপুর: থেমেছে গুলির শব্দ, থামেনি আতঙ্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াসিনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবও জঙ্গলের বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে।জেলার পুলিশ সুপার মাসুদ আলম আজ মঙ্গলবার রাতে বলেন, ইয়াসিনকে গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন ইউনিট একযোগে মাঠে কাজ করছে। তার সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় র‌্যাব ক্যাম্পে সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলিবর্ষণ করে। এ খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযানে নামে। শুধু গুলিবর্ষণেই ক্ষান্ত হয়নি ইয়াসিন বাহিনীর সহযোগীরা। বুলডোজার দিয়ে র‌্যাব ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি যৌথ বাহিনী যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারে, সে উদ্দেশ্যে অন্তত পাঁচটি স্থানে রাস্তা কেটে ফেলা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের পাশের পাহাড়ি এলাকায় অবস্থিত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এলাকাটিতে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে।চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের পাশের পাহাড়ি এলাকায় অবস্থিত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এলাকাটিতে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার