নারায়ণগঞ্জে ঝুট নিয়ে যুবদলের দু'পক্ষের সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে যুবদলের দু'পক্ষের সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিসিক শিল্পাঞ্চল সংলগ্ন চাঁদনী হাউজিং এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

এ ঘটনায় শিশুসহ অন্তত দুইজন গুলিবিদ্ধ এবং আরও একজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এ সংঘর্ষের সূত্রপাত।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান