যুদ্ধবিরতির পর তেলের দাম কমেছে অন্তত ১৫ শতাংশ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব দেখা গেছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে তেলের দাম কমেছে উল্লেখযোগ্য হারে এবং বিশ্ব শেয়ারবাজারে ফিরে এসেছে আস্থা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই অবশেষে পাওয়া গেছে কিছুটা স্বস্তির আভাস। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১৫.৯% কমে ব্যারেল প্রতি ৯২.৩০ ডলারে নেমে এসেছে, আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ১৬.৫% কমে ৯৩.৮০ ডলারে দাঁড়িয়েছে।