জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হতে যাচ্ছে। গতকাল শনিবার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আজ রোববার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাসের গণনা শুরু হতে যাছে।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৯ মে। সেই হিসাবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আর জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৯ মে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি