ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার
বাকপ্রতিবন্ধী শিশুসন্তানের সামনে থেকে কোনো পরোয়ানা ছাড়াই ভোলায় জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘণ্টা আটকে রেখে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে ।
৫ এপ্রিল রোববার গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জমজম টাওয়ারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।লিখিত সংবাদ সম্মেলনে জামায়াত দাবি করে, ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতাসহ সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো সরকার সেই পথেই হাঁটছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী কোনো ধরনের কারণ ছাড়াই ৫৪ ধারায় সন্দেহভাজনভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভোলা পৌরসভা জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে (৩৭) পুলিশ গ্রেপ্তার করে। কারণ জানতে চাইলে পুলিশ কোনো কারণ উল্লেখ করতে পারেনি।
বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ সারা দিন তাকে থানায় আটকে রেখে ৫৪ ধারায় সন্দেহভাজনভাবে জেলহাজতে পাঠান।