যুদ্ধ বন্ধে ফের আলোচনায় বসছে লেবানন-ইসরাইল

যুদ্ধ বন্ধে ফের আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ‘ইসরাইলি আগ্রাসনের সম্পূর্ণ অবসান, লেবানন ভূখণ্ড থেকে ইসরাইলি সেনার প্রত্যাহার, বন্দিদের মুক্তি, আন্তর্জাতিক সীমান্তে সেনাবাহিনী মোতায়েন এবং এই যুদ্ধে ধ্বংস হওয়া অবকাঠামোর পুনর্গঠন শুরুর ওপর ভিত্তি করে হতে যাচ্ছে রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনা।’প্রথম দফার আলোচনার ফলে ১৬ এপ্রিল থেকে একটি অস্থায়ী ১০ দিনের যুদ্ধবিরতি হয়েছিল।

তবে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার