ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গোয়েন্দা পর্যালোচনার সঙ্গে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।গোয়েন্দা পর্যালোচনায় তুলে ধরা হয়েছে, ইরান সম্ভবত গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্রব্যবস্থা পুনরায় স্থাপন করার সুযোগ হিসেবে এই যুদ্ধবিরতিকে ব্যবহার করছে।

দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বেইজিং অস্ত্রের এই চালানের প্রকৃত উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছে।গোয়েন্দা পর্যালোচনায় তুলে ধরা হয়েছে, ইরান সম্ভবত গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্রব্যবস্থা পুনরায় স্থাপন করার সুযোগ হিসেবে এই যুদ্ধবিরতিকে ব্যবহার করছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার