ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া ব্যবসায়ী নূর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত মাসুদ সোনাগাজী উপজেলার ‘সততা অয়েল মিলস’-এর স্বত্বাধিকারী এবং সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি সপরিবারে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বসবাস করতেন।পুলিশ ও স্বজনরা জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ বাসায় ইউটিউবে দেখা একটি পদ্ধতি অনুসরণ করে অকটেন তৈরির পরীক্ষা-নিরীক্ষা করছিলেন মাসুদ। এ সময় চুল্লির মাত্রাতিরিক্ত তাপের কারণে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক শরীরের বিভিন্ন অংশে গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি