শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণার করার কথা রয়েছে। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।বিষয়ে জানতে চাইলে মামলা দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মঈনুল করিম বলেন, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি, তারা সকলেই এ মামলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আসামিদের বিরুদ্ধে ২৫ জন সাক্ষী ট্রাইবুনালে উপস্থাপন করেছি। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আবু সাঈদের বাবা মকবুল হোসেন সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন পর্যাপ্ত তথ্য-উপাত্ত দিয়ে অকাট্যভাবে আসামিদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আশা করি আসামিরা অপরাধ অনুযায়ী প্রাপ্য শাস্তি পাবে।