ব্যারলপ্রতি ১০৬ ডলার ছাড়াল তেলের দাম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধের জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম শুক্রবার ভোরে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে যায়। হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
আন্তর্জাতিক মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্টের দাম ছিল ১০৬ দশমিক ৮০ ডলার, যা বুধবারের সমাপনী মূল্যের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। বুধবার তেলের দাম দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছিল।গত রাতে মার্কিন শেয়ারবাজারে দরপতন হয়েছে, যেখানে বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০ দশমিক ৪১ শতাংশ এবং প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট ০ দশমিক ৮৯ শতাংশ হ্রাস পেয়েছে।