শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন
রুদ্ধশ্বাস উত্তেজনার এক লড়াইয়ে শেষ মুহূর্তের দুই গোলে রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় পেয়ে শেষ চারে জায়গা করে নেয় জার্মান ক্লাবটি।অ্যালিয়ানজ অ্যারেনায় ম্যাচের বয়স তখন মাত্র ৩৫ সেকেন্ড! ম্যানুয়েল নয়্যারের অবিশ্বাস্য এক ভুলে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তুর্কি বিস্ময় আরদা গুলার, যা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে লস ব্লাঙ্কোসদের দ্রুততম গোল। তবে পাভলোভিচ আর হ্যারি কেনের গোলে বায়ার্ন ঘুরে দাঁড়ালেও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে প্রথমার্ধ শেষ হয় ৪-৪ এগ্রিগেটের নাটকীয়তায়।দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড। ১০ জনের রিয়ালকে পেয়ে বসে টমাস টুখেলের শিষ্যরা। ৮৯ মিনিটে লুইস দিয়াজ আর ইনজুরি টাইমে মাইকেল অলিসের গোলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত করে বায়ার্ন।