ইরান-লেবানন সংঘাতে ইসরাইলের ১৬ সেনা নিহত, আহত ৬৯০

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও লেবানন আগ্রাসন চালাতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ১৬ সেনাকে হারিয়েছে ইসরাইল। এছাড়া আরো ৬৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। খবর আনাদোলুর।

রোববার প্রকাশিত সামরিক তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর এবং ৪২ জন আশঙ্কাজনক। বাকিরা মাঝারি বা সামান্য আহত হয়েছেন। বর্তমানে ১৪৯ জন সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন সেনা আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিস্ফোরক হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে। তবে এসব হামলার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।

ইসরাইলি গণমাধ্যম মারিভ জানিয়েছে, রোববার দক্ষিণ লেবাননের তথাকথিত “ইয়েলো লাইন” এলাকায় পৃথক দুটি বিস্ফোরণে দুই সেনা নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। এই লাইনটি লেবাননের ভেতরে ৪ থেকে ১০ কিলোমিটার বিস্তৃত একটি অনানুষ্ঠানিক সীমারেখা।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি