দেশজুড়ে ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত

কয়েকদিন বিরতির পর গতকাল সোমবার থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বেড়ে আজ আরো বিস্তৃত লাভ করতে পারে। অর্থাৎ সোমবার দেশের ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা বেড়ে আরো কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ অবস্থা আগামী ২৬ এপ্রিল নাগাদ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, গতকাল রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। আজও তা অব্যাহত থাকবে। এছাড়া আরো কিছু জেলায় বিস্তার হতে পারে। এদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একইভাবে আগামী দুইদিন তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

চলতি মাসে একাধিক দফায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ ও ২৬ এপ্রিলের দিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ে পৌঁছাতে পারে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি