কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা, দরবার শরীফে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শামীম (৫২) নামের এক কথিত পীরের দরবারে হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। এসময় হামলা ও গণপিটুনিতে নিহত হয়েছেন শামীম।
স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি কথিত পীর তার দরবারে অনুসারীদের উদ্দেশ্যে পবিত্র কোরআন নিয়ে বেশকিছু আপত্তিকর মন্তব্য করেন। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় দুপুরে শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী ফিলিপনগরে অবস্থিত দরবার ঘেরাও করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও একাধিক কক্ষে অগ্নিসংযোগ করে। এ সময় দরবারের ভেতরে থাকা শামীম ও তার দুই অনুসারী এলোপাতাড়ি পিটুনির শিকার হনবিকাল পাঁচটা পর্যন্ত হাজার হাজার মানুষ দরবার এলাকা ঘিরে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।