জামালপুরে জোরপূর্বক বিয়ে পড়াতে ব্যর্থ হয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেকের দুই লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০) ও রুকু (৫৫)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন। আসামিদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৪ মে শাহ জামালের মাজার এলাকা থেকে ওই গৃহবধূকে অপহরণ করে খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রুকুর সাথে ভুক্তভোগীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং তিনি রাজি না হওয়ায় আসামিরা তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার পরদিন ভুক্তভোগীর স্বামী জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম কামরুল

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার