মোদিকে যমুনায় ডুব দিতে বললেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গ সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি গঙ্গা নদীতে নৌকাভ্রমণ করেন। তবে শুক্রবার সকালে সফরের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ারের পরই রাজনৈতিক সমালোচনার শুরু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় তাকে খোঁচা মেরে বলেন, একটু যমুনাতেও ডুব দিন।ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, হাওড়ায় এক জনসভায় মোদিকে কটাক্ষ করে মমতা বন্দোপাধ্যয় জানান, ‘বাংলার গঙ্গা পরিষ্কার বলেই মোদি সেখানে নৌকাভ্রমণ করেছেন। কিন্তু দিল্লির দূষিত যমুনা নদীতে একবার ডুব দিয়ে দেখুন।’
যমুনা নদীর দূষণের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘বাংলার গঙ্গা আর দিল্লির যমুনার মধ্যে তুলনা করুন। গঙ্গা পরিষ্কার, তাই এখানে নৌকাভ্রমণ করা যায়। কিন্তু দিল্লির যমুনা পরিষ্কার করতে পারেন না, অথচ বাংলায় এসে গঙ্গায় ভ্রমণ করছেন।’