মোজতবা খামেনি গুরুতর আহত, আছেন অচেতন অবস্থায়
ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং বর্তমানে অচেতন রয়েছেন বলে দাবি করেছে দ্য টাইমস। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অচেতন থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না।প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে তৈরি একটি নথি উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে দেখা গেছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা বলেছেন, মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমে চিকিৎসাধীন আছেন। এই প্রতিবেদনের মাধ্যমেই প্রথমবারের মতো তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এলো বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।