লেবানন আগ্রাসনে ইসরাইলের ১৪ সেনা নিহত

ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননে ব্যাপক আকারে আগ্রাসন চালায় ইসরাইল। তবে ইরানের সঙ্গে তাল রেখে পাল্টা হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ১৪ জন সেনা হারিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। খবর আলজাজিরার।ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আরো ৬৫০ জনেরও বেশি সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর পরই লেবননকে হামলার লক্ষবস্তু করে ইসরাইল। লেবাননে ইসরাইলে ব্যাপক আগ্রাসনে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর আগ্রাসনে লেবাননের প্রাণ হারিয়েছে দুই হাজারেরও বেশি সাধারণ নাগরিক। বিশেষ করে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির দিনেই লেবাননে বিমান হামলা চালিয়ে ২৫৪ জনকে হত্যা করে ইসরাইল।

বর্তমানে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতিকে মানছে না ইসরাইল। ইতোমধ্যে দক্ষিণ লেবাননের মধ্যাঞ্চল লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার