মিতসুবিশির ২৫% বিনিয়োগে রানকনের সঙ্গে যৌথ উদ্যোগ, বাংলাদেশে গাড়ি উৎপাদনে নতুন যুগ

জাপানের Mitsubishi Corporation বাংলাদেশের Rancon Auto Industries Ltd (RAIL)-এ ২৫ শতাংশ ইকুইটি বিনিয়োগ করে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে যানবাহন উৎপাদন করে দেশীয় ও আঞ্চলিক বাজারে বিক্রি করা হবে।

আজ Sheraton Dhaka-এ অনুষ্ঠিত ঘোষণায় রানকন হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী বলেন, এই অংশীদারিত্ব দেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশ-জাপান বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

তিনি জানান, এই বিনিয়োগের ফলে সহজ গাড়ি ঋণ সুবিধা, উন্নত আফটার-সেলস সার্ভিস, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা এবং সারাদেশে শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে উঠবে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার