রাজা চার্লস একমত যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে যুক্তরাজ্যের রাজা চার্লস তাঁর সঙ্গে একমত।হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, তার প্রশাসন বর্তমানে “মধ্যপ্রাচ্যে কিছু কাজ করছে” এবং পরিস্থিতি “খুব ভালোভাবে এগোচ্ছে”। খবর আল জাজিরার।

ট্রাম্প আরও দাবি করেন, “আমরা সামরিকভাবে সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি, এবং আমরা কখনোই সেই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না—চার্লস আমার থেকেও বেশি একমত।”

উল্লেখ্য, ট্রাম্পের এই বক্তব্য ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার