শিশু বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক
মেহেরপুরের মুজিবনগরে একটি মাদ্রাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে বোর্ডিংয়ে থাকা এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক বাসিন্দা তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তার ছেলের এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদ্রাসার আরবি শিক্ষক নুর উদ্দিন বিভিন্ন সময়ে গভীর রাতে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন।খবর পেয়ে ভুক্তভোগীর বাবা দ্রুত মাদ্রাসায় এসে স্থানীয়দের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখতে পান। পরে ছেলের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আরও কয়েকজনের শিশুর সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগের কথাও শোনা যাচ্ছে।