আবু সাঈদ হত্যা: পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছর কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামানের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করে। প্যানেলের অপর সদস্যরা হলেন— বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। পৃথিবীর সব মানুষ সেটা অবলোকন করেছে। এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘ রিপোর্টে উঠে এসেছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণ আমরা পেয়েছি। আমরা অপরাধীদের বিচারের সম্মুখীন করেছি।’এ বিষয়ে প্রসিকিউটর মঈনুল করিম বলেন, ‘আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি, তারা সবাই এই মামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আসামিদের বিরুদ্ধে ২৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও আবু সাঈদের বাবা মকবুল হোসেন সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান