বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “বিএনপি অতীতে আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে। খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সেই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে।” শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “যাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে, তারাই জিয়াউর রহমানের হত্যার জন্য দায়ী। তারাই খালেদা জিয়ার প্রতি অবিচার করেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তাদের আমলে। দেশের বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার দায়ও তাদের ওপর বর্তায়।” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার পর যদি গণভোটের মতো গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্বীকার করা হয়, তাহলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। জনগণ এমন আচরণ মেনে নেবে না।...