কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা অধিদপ্তর এআইজি (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এতে তার কারামুক্তিতে বাধা কাটে।

কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন সংশ্লিষ্ট এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের ধারাবাহিকতায় সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত তার সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে। এরই ধারাবাহিকতায় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।উল্লেখ, আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা ৩টি নির্বাচনে জয়ী হন জেলা আওয়ামী লীগের সাবেক এই জ্যেষ্ঠ সহ-সভাপতি।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ