প্যারাগুয়ের ‘দেওয়াল’ ভেঙে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে জার্মানিকে যে ছকে বিদায় করেছিল, ফ্রান্সের বিপক্ষে সেই একই ছকে মাঠে নামে প্যারাগুয়ে। এক ঘন্টারও বেশি সময় তারা আটকে রাখে ফরাসিদের। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলেই গোল হজম করে প্যারাগুয়ে। লাতিন আমেরিকার দলটির বিপক্ষে ‘দেওয়াল’ টপকে পাওয়া জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল দিদিয়ের দেশমের দল।
শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৭০ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে।কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে মোকাবিলা করতে হবে মরক্কোকে। আগামী বৃহস্পতিবার রাতে বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। শনিবার রাতে সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে আফ্রিকা মহাদেশের দেশটি।এদিন শুরু থেকে বল পজিশন ধরে রাখলেও প্যারাগুয়ের ৫-৪-১ ফর্মেশনের সামনে তেমন কিছুই করতে পারছিল না ফ্রান্স। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগে কার্যকরী কোনো অ্যাটাকও করতে পারেননি এমবাপে ব্রিগেড। প্রতিপক্ষের বক্সেই এ সময় তারা ঢুকতে পেরেছেন মাত্র ৪বার। এমনকি প্রথম ২০ মিনিটের মধ্যে প্যারাগুয়ের গোলে একটি শটও নিতে পারেনি ফরাসিরা।৫২ মিনিটে পরপর দুটি সুবর্ণ সুযোগ মিস করে ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপজয়ীরা সহজেই এক গোলে এগিয়ে যেতে পারত। প্রথমে প্রতি আক্রমণ থেকে মাইনান লম্বা পাস বাড়ান এমবাপের দিকে। প্যারাগুয়ের রক্ষণভাগের কয়েকজন খেলোয়াড়কে পেছনে ফেলে দ্রুতই এগিয়ে যান ফরাসি অধিনায়ক, কিন্তু গোলকিপারের সামনে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে বল ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি; প্যারাগুয়ের ডিফেন্ডার কাসেরেস পেছন থেকে দুর্দান্তভাবে বল কর্নারের বিনিময়ে বাইরে পাঠিয়ে দেন।৮৯ মিনিটে ফ্রান্সের লিড দ্বিগুণ করতে দেননি প্যারাগুয়ের গোলকিপার গিল। পরের মিনিটে প্যারাগুয়ের বদলি মিডফিল্ডার মাউরিসিওর নিচু শট ডান দিকে ঝাপিয়ে রুখে দেন ফ্রান্স গোলকিপার মাইক মাইনান। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পরপর দুবার এমবাপের গতিময় শট অবিশ্বাস্যভাবে আটকে দেন প্যারাগুয়ের গোলকিপার গিল। খেলার বাকি সময়ে চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল