পবিত্র কোম শহরে খামেনির মরদেহ নেয়া হবে আজ

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ পবিত্র কোম শহরে নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, সেখানে আজ স্থানীয় সকাল ৬টায় পবিত্র জামকারান মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর একটি বিশাল শোক র‍্যালির আয়োজন করা হয়েছে।

কোমের গভর্নর জেনারেল আকবর বেহনামজু জানিয়েছেন, সব ধরনের আনুষ্ঠানিকতার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এতে রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে। জানাজা শেষে র‍্যালিটি পায়াম্বার-এ আজম বুলেভার্ড থেকে শুরু হয়ে হযরত মাসুমেহ (আ.)-এর মাজারের দিকে অগ্রসর হবে।এর আগে, গত রবিবার (৫ জুলাই) ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী প্রয়াত খামেনিসহ তাঁর পরিবারের অন্যান্য নিহত সদস্য জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজায় ইমামতি করেন। পরবর্তীতে সোমবার সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে আরেকটি শোক র‍্যালি বের হয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে দুই দিন খামেনির মরদেহ রাখা হয়েছিল। আয়োজকদের মতে, দামাভান্দ স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেহরাবাদ বিমানবন্দরের কাছের শহীদ লাশগরি হাইওয়ে পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই শোক র‍্যালি শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার