ইসরাইলকে বন্ধুতালিকায় রাখছেন না ট্রাম্প!
ইসরাইলের অনেকের কাছেই এখন অবশ্যম্ভাবী মনে হচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের সম্পর্ক পুনর্বিবেচনা করতে যাচ্ছেন। ১৯৪৮ সালে বিভিন্ন ইহুদিবাদী সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে ইসরাইলি সেনাবাহিনী গঠনের পর থেকেই এই মার্কিন জোট তাদের টিকিয়ে রাখতে মূল ভূমিকা পালন করে আসছে।বর্তমানে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক বিপজ্জনক খেলায় মেতেছেন। চলমান দুর্নীতি মামলার কারণে তার সম্ভাব্য কারাদণ্ড হতে পারে, আবার চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ক্ষমতা হারানোর ঝুঁকিও রয়েছে।
লেবাননসহ ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো এখন ওয়াশিংটনের জন্য জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে ইসরাইলি জনগণ চায় এই যুদ্ধ চলুক। এ দুইয়ের টানাপোড়েনে পড়ে নেতানিয়াহু তার চার দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন।