শরণার্থী মর্যাদা পেলেও দিতে হতে পারে £১০,০০০: যুক্তরাজ্যে নতুন আশ্রয়নীতি

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীরা শরণার্থী মর্যাদা পেলেও সরকারি আবাসন ও সহায়তার খরচের অংশ হিসেবে প্রায় £১০,০০০ পরিশোধ করতে হতে পারে। নতুন প্রস্তাব অনুযায়ী, যাদের আয় নির্দিষ্ট সীমার ওপরে যাবে, তাদের এই অর্থ পরিশোধ করতে হবে এবং পুরো টাকা পরিশোধ না করলে স্থায়ী বসবাসের আবেদন জটিল হতে পারে।

ব্রিটিশ সরকার বলছে, করদাতাদের অর্থে আশ্রয়প্রার্থীদের আবাসন ও সহায়তার ব্যয় কমাতেই এই পদক্ষেপ। তবে মানবাধিকার ও শরণার্থী সহায়তা সংস্থাগুলো বলছে, যুদ্ধ, নির্যাতন ও দুর্দশা থেকে পালিয়ে আসা মানুষের ওপর এমন আর্থিক চাপ অমানবিক ও বাস্তবতাবিবর্জিত। সমালোচকদের মতে, আশ্রয় আবেদন চলাকালে অনেকেই কাজ করার অনুমতি পান না, তাই পরে তাদের ওপর বড় অঙ্কের ঋণের চাপ সৃষ্টি করা ন্যায়সংগত নয়।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার