‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে’

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা, রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। শক্তির বিচারে দুই দলের মধ্যে বিস্তর ব্যবধান থাকলেও জয়ের স্বপ্ন দেখছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। তার বিশ্বাস, আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর সামর্থ্য তাদের রয়েছে।

 

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা জিততেই খেলতে নামব। যখন কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের ভেতরে জয়ের প্রবল ইচ্ছা থাকে, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।’

 

বিশ্বকাপে এবারই প্রথম অংশ নিয়েছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। তবে অভিষেক আসরেই সবাইকে চমকে দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করে আলোচনায় আসে দলটি। এরপর সৌদি আরবের বিপক্ষেও ড্র করে। একই সময়ে স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ে গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দে।

 

অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে আট গোল করেছে লিওনেল স্কালোনির দল। এর মধ্যে ছয় গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার