কোয়ার্টার ফাইনালে মুখোমুখি যারা 🏆

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি যারা 🏆
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালের লড়াই ঘিরে। শেষ আটে জায়গা করে নেওয়া দলগুলোর সামনে এখন সেমিফাইনালে ওঠার কঠিন পরীক্ষা।

প্রকাশিত সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালে দেখা যাবে চারটি আকর্ষণীয় ম্যাচ। ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো, স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে। অন্যদিকে নরওয়ের সামনে শক্তিশালী ইংল্যান্ড, আর আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই হতে পারে রোমাঞ্চ, কৌশল ও নাটকীয়তায় ভরা। এখন দেখার বিষয়, কারা পা রাখে স্বপ্নের সেমিফাইনালে।



Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার