আর্জেন্টিনার বাধা হতে পারবে কি মিশর?আর্জেন্টিনার বাধা হতে পারবে কি মিশর?

বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর এখন একটাই প্রশ্ন সামনে আসছে, রাউন্ড অব সিক্সটিনে কী আটকে যাবে আর্জেন্টিনাও? এই প্রশ্ন জোরালো করল শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স। ছোট্ট একটি দ্বীপদেশের নতুন দল আর্জেন্টাইনদের চেহারা মলিন করে দিয়েছিল। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস পরীক্ষা দিয়েই কেপ ভার্দের বিপক্ষে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে ১১১ মিনিটে কেপ ভার্দের আত্মঘাতী গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন লিওনেল মেসিরা। এই ম্যাচে মুদ্রার উল্টো পিঠটাই যেন দেখল টানা দুবারের বিশ্বকাপ জেতার মিশনে নামা আর্জেন্টিনা। যে ঘরনার ফুটবল খেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তাতে ব্রাজিলের বিদায়ের পর শঙ্কার কালো মেঘ উদয় হওয়াটাই স্বাভাবিক। তবে রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার ম্যাচ সহজ হবে। দুনিয়া কাঁপিয়ে গেল ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। তাদের গোলরক্ষক ভোজিনহা যেন চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন! আর কেপ ভার্দের রক্ষণভাগও ছিল বিশ্বসেরা। নতুন দল হিসেবে তাদের রক্ষণভাগ যে নৈপুণ্য দেখাল টুর্নামেন্টে, সেটি অভিজ্ঞ দলের তুলনায় অনন্য। বড় চ্যালেঞ্জের মুখেই পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। মৃত্যুর দুয়ার থেকে উঠে আসার মতো ঘুরে দাঁড়িয়ে যে ম্যাচ জিতে এসেছে কোচ লিওনেল স্কালোনির দল, তাতে রাউন্ড অব সিক্সটিনে মিশরের বিপক্ষে ম্যাচটি আর অতটা কঠিন হওয়ার কথা নয়।দ্বিতীয়ত, বাংলাদেশ সময় আজ রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্চ স্টেডিয়ামেই এই প্রথম বিশ্বকাপের রাউন্ড সিক্সটিনের ম্যাচ খেলতে নামবে মিশর। আগে কখনো গ্রুপ পর্বই উতরাতে পারেনি মোহাম্মদ সালাহর দল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই মিশরের জন্য প্রথম অভিজ্ঞতা হলেও বড় ম্যাচের ‘গ্রান্ডমাস্টার’ আর্জেন্টিনা। কীভাবে প্রচণ্ড স্নায়ুচাপ সামলে দৃঢ় মানসিকতায় নকআউটের ম্যাচ জিততে হয়, সেটি বেশ ভালো করেই জানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাছাড়া ভিনগ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসি আর্জেন্টিনা দলের হয়ে সেরা ছন্দে আছেন। প্রতি ম্যাচে মেসি একাই পার্থক্য গড়ে দিচ্ছেন। মেসি যে মিশরের জন্য বড় আতঙ্কের নাম, সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই ফুটবল মহাতারকা ছাড়াও দুর্দান্ত দলীয় পারফরম্যান্স আর জয়ের মানসিকতা—সব মিলে মিশরের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামছে আর্জেন্টিনা।

Popular posts from this blog

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান