হত্যা মামলায় নতুন করে সাবেক রেলমন্ত্রী সুজনকে গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ মামলায় এজাহারনামীয় ১৩ নম্বর আসামি তিনি। তবে তার জামিন সংক্রান্ত শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

​মামলার অভিযোগ অনুযায়ী, জুলাইয়ে নিহত মো. জাহাঙ্গীরের ছোট ভাই মো. উমর ফারুক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মো. জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Popular posts from this blog

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান