৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
কক্সবাজারের রামু উপজেলায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার সহযোগী এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছেবুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ছালেহা বেগম (৪৫) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী। অন্যজন মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)। তিনি উখিয়া উপজেলার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।