আয় কমে তলানিতে, আমিরাতে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশিরা

একদিকে মাথার ওপর ধেয়ে আসা ড্রোন ও মিসাইলের শিকার হওয়ার আতঙ্ক, অন্যদিকে আয়ের পথ বন্ধ হয়ে শূন্য হাতে দেশে ফেরার শঙ্কা—এ দুই আগুনের মাঝে দাঁড়িয়ে দিন কাটছে সংযুক্ত আরব আমিরাতে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশির। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা শুধু তাদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলেনি, বরং তছনছ করে দিয়েছে বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্নের সংসার। আবুধাবি থেকে দুবাই—প্রতিটি শহরেই এখন এমন দীর্ঘশ্বাস আর হাহাকার।

যুদ্ধের প্রভাবে দেশটিতে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে পড়ায় ট্যাক্সি চালকদের আয় কমেছে প্রায় ৭০ শতাংশ; কাজ হারিয়েছেন হাজার হাজার ক্লিনার ও নির্মাণশ্রমিক। দৈনন্দিন খাবারের দাম ও ঘরভাড়া এখন তাদের নাগালের বাইরে চলে গেছে। এমনকি না বুঝে যুদ্ধের ভিডিও করে অনেক প্রবাসী আজ জেলহাজতে, অথচ তাদের পাশে দাঁড়াতে নেই কোনো কার্যকর কূটনৈতিক তৎপরতা।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার