৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: আর্টেমিস-২ মিশন উৎক্ষেপণ সম্পন্ন

প্রায় ৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়াল মানুষ। বুধবার (১ এপ্রিল) নাসার বিশাল রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এতে তিনজন মার্কিন এবং একজন কানাডিয়ান নভোচারী ছিলেন।উৎক্ষেপণের সময় নাসার কর্মী এবং উপস্থিত দর্শনার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বহু বছরের বিলম্ব ও বাজেট বৃদ্ধির পর এই মাইলফলক অর্জিত হলো। উৎক্ষেপণের আগে নভোচারীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন বলেন, “আমরা সমগ্র মানবজাতির জন্য যাচ্ছি।”

আর্টেমিস মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন নভোচারীদের উদ্দেশে বলেন, “রিড, ভিক্টর, ক্রিস্টিনা এবং জেরেমি—এই ঐতিহাসিক মিশনে আপনারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আর্টেমিস দলের হৃদয়, বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের সমর্থন এবং নতুন প্রজন্মের আশা-স্বপ্ন। শুভকামনা। ঈশ্বর আপনাদের সহায় হোন। এগিয়ে চলুক আর্টেমিস-২।”

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার