যুদ্ধ আরো কয়েক সপ্তাহ চলবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নিশ্চিত করেছেন যে, যুদ্ধ অন্তত আরও কয়েক সপ্তাহ চলবে। তিনি আগে যেসব মন্তব্য করেছিলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও সেগুলোই পুনর্ব্যক্ত করেছেন এবং সময়সীমা হিসেবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত লক্ষ্য অর্জনের কথা উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন। ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দ্রুত এবং বিশাল বিজয় অর্জন করেছে এবং চূড়ান্ত বিজয়ের খুব কাছে পৌঁছেছে। আগামী কয়েক সপ্তাহে মার্কিন সেনারা বোমাবর্ষণ অব্যাহত রাখবে।

তিনি আরো বলেন, “আমরা ইরানকে মধ্যযুগে ফিরিয়ে আনার মতো ধ্বংসাত্মক আঘাত করব।”

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যদি ইরান কোনো চুক্তি না করে, তবে দেশের শক্তি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হবে।

এছাড়া হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মিত্র দেশগুলোকে পদক্ষেপ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন, যদিও ন্যাটোকে সরাসরি উল্লেখ করেননি।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান