ভারতীয় সীমান্তে ‘নিখোঁজ বাংলাদেশি’ প্রসঙ্গে বিজিবির বক্তব্য

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সংলগ্ন ভারতীয় সীমান্তের ওপারে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ গত কয়েকদিন ধরে পড়ে আছে বলে অভিযোগ করেছে তার পরিবার। পরিবারের এই দাবির প্রেক্ষিতে স্থানীয়সূত্রের বরাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি ইতোপূর্বে সুপারি চুরিসহ অন্যান্য চোরাচালানির সঙ্গে জড়িত।একটি সূত্রের বরাতে বিজিবি সদর দপ্তরের ওই বার্তায় বলা হয়েছে, 'গত ১ এপ্রিল বিকেলে, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত দিয়ে অবৈধভাবে ৪-৫ জন বাংলাদেশি চোরাকারবারি সুপারি চুরির উদ্দেশ্যে আনুমানিক ২ থেকে ৩ কিলোমিটার ভারতের অভ্যন্তরে রাজন টিলা, খাসিয়া পল্লী এলাকায় প্রবেশ করে। ওই সময় সুপারি চুরির একপর্যায়ে স্থানীয় ভারতীয় নাগরিকদের (খাসিয়া) সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাংলাদেশি চোরাকারবারিরা আহত হয় বলে জানা যায়।'

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি