সাইক্লোন শেল্টারের রড চুরি, বিএনপির দুই কর্মীসহ গ্রেপ্তার ৩

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরির ঘটনায় দুই বিএনপিকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার এবং একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার।দুপুরে তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, সম্প্রতি উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মাণকাজের ঠিকাদার আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে সুমন ও ইব্রাহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ