জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের

চলমান ইরান যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে আগামী ৩০ দিনের জন্য রাজধানী ইসলামাবাদে সব গণপরিবহনে ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ তথ্য জানান।এছাড়া নাগরিকদের আর্থিক বোঝা কমাতে দেশটির সবচেয়ে জনবহুল ও সমৃদ্ধ প্রদেশ পাঞ্জাব সরকারও বিনামূল্যে গণপরিবহনে ভাড়া চালুর ঘোষণা দিয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এই মুহূর্তে তেলের জন্য হাহাকার শুরু হয়েছে। একে তো জ্বালানি মিলছে না, তার ওপর চোখ রাঙাচ্ছে দাম। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়িয়েছে সরকার।

ডিজেলের দাম এক লাফে প্রায় ৫৫ শতাংশ বেড়ে লিটারপ্রতি ৫২০ রুপি, আর পেট্রোল ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ রুপিতে। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান